Tuesday, 19 July 2016

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৬৬ পদে চাকরি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৬৬ পদে চাকরি
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে জনবল নিয়োগের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আউটসোর্সিং পদ্ধতিতে এ জনবল নিয়োগ দেওয়া হবে। খুব শিগগির বিভিন্ন জেলায় উপমহাপরিদর্শকের কার্যালয়ে নিয়োগ পাবেন মোট ১৬৬ জন।এর মধ্যে প্রধান কার্যালয় ও উপমহাপরিদর্শকের কার্যালয়, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় অফিস-সহায়ক পদে ৩৪ জন, নিরাপত্তা প্রহরী পদে চারজন, পরিচ্ছন্নতাকর্মী পদে চারজন এবং মালী পদে একজনসহ মোট ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া উপমহাপরিদর্শকের কার্যালয়, মুন্সীগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলায় অফিস-সহায়ক পদে ২৪ জন, নিরাপত্তা প্রহরী পদে ছয়জন, পরিচ্ছন্নতাকর্মী পদে ছয়জনসহ মোট ৩৬ জন নিয়োগ পাবেন।
চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও মৌলভীবাজার জেলার উপমহাপরিদর্শকের কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে অফিস-সহায়ক পদে ২২ জন, নিরাপত্তা প্রহরী পদে চারজন, পরিচ্ছন্নতাকর্মী পদে চারজনসহ মোট ৩০ জনকে।
রাজশাহী, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর ও দিনাজপুর জেলার উপমহাপরিদর্শকের কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে অফিস-সহায়ক পদে ২২ জন, নিরাপত্তা প্রহরী পদে ছয়জন, পরিচ্ছন্নতাকর্মী পদে ছয়জনসহ মোট ৩৪ জনকে।
অন্যদিকে খুলনা, বরিশাল, যশোর ও কুষ্টিয়া জেলার উপমহাপরিদর্শকের কার্যালয়ে অফিস-সহায়ক পদে ১৫ জন, নিরাপত্তা প্রহরী পদে ছয়জন, পরিচ্ছন্নতাকর্মী পদে ছয়জনসহ মোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে ।
অফিস-সহায়ক পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীদের। তবে পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তা প্রহরী ও মালী পদে অষ্টম শ্রেণি পাস প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। আবেদনের জন্য বয়স নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৪৫ বছর।
১৭ জুলাই, ২০১৬ তারিখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রকাশ করে এই বিজ্ঞপ্তি। মন্ত্রণালয় কর্তৃক  ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচিত হলেই প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ নিয়োগের তথ্যাবলি।
সূত্র : দ্য ডেইলি স্টার
  
সবসময় চাকরির বিজ্ঞপ্তি ও পরীক্ষার তারিখ, ফলাফল সহ সব ধরনের চাকরির  পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন- https://web.facebook.com/bdjobs.bid 

 ফেসবুক পেজে ঘুরে আসুন


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন গ্রহণ শুরুঃ ২৪/০৭/২০১৬ খ্রিঃ (সকাল-১০.৩০ মিনিট)
আবেদন গ্রহণ শেষঃ ০৪/০৮/২০১৬খ্রিঃ (রাত-১১.৫৯ মিনিট)
অনলানইন আবেদন লিংকঃ http://dpe.teletalk.com.bd/


নিয়োগ বিজ্ঞপ্তি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের শেষ সময়: ১৪-০৮-২০১৬
অনলানইন আবেদন লিংকঃ http://modmr.teletalk.com.bd

নিয়োগ বিজ্ঞপ্তি

সবসময় চাকরির বিজ্ঞপ্তি ও পরীক্ষার তারিখ, ফলাফল সহ সব ধরনের চাকরির  পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন- https://web.facebook.com/bdjobs.bid 

 ফেসবুক পেজে ঘুরে আসুন

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ


আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রাথমিক ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সংশোধিত রুটিন ঘোষণা করেছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় রোববার ঘোষিত রুটিনে ইবতেদায়ি শিক্ষার বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বিষয়ের পরীক্ষার কোন সময়সূচি ছিল না নতুন রুটিনে ওই পরীক্ষা হবে ২২ নভেম্বর মঙ্গলবার
আজ সোমবার সকালে দৈনিকশিক্ষার পাঠকেরা ইমেইল মোবাইল ফোনে বিষয়ে দৈনিকশিক্ষার সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা বলেন তারা বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। কিছুক্ষণ পরে জানান যে, যারা রুটিন তৈরি করেছেন তারাই ভুলটি করেছেন এবং সংশোধনী দেওয়া হবে।
এরপর সোমবার দুপুরে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়
প্রাথমিক শিক্ষা সমাপনীর রুটিন অনুসারে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর ধর্ম নৈতিক শিক্ষা ২৭ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে
ইবতেদায়ি শিক্ষার রুটিন অনুসারে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২৩ নভেম্বর আরবি, ২৪ নভেম্বর কুরআন মাজিদ তাজবিদ এবং আকাইদ ফিকহ্ ২৭ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে
সকল পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে
এদিকে চলতি বছর প্রাথমিক ইবতেদায়ি উভয় পরীক্ষার্থী মিলিয়ে ৩৪ লাখ ৪৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারে। তন্মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় লাখ ২০ হাজার পরীক্ষার্থী