Tuesday, 19 July 2016

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ


আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রাথমিক ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সংশোধিত রুটিন ঘোষণা করেছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় রোববার ঘোষিত রুটিনে ইবতেদায়ি শিক্ষার বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বিষয়ের পরীক্ষার কোন সময়সূচি ছিল না নতুন রুটিনে ওই পরীক্ষা হবে ২২ নভেম্বর মঙ্গলবার
আজ সোমবার সকালে দৈনিকশিক্ষার পাঠকেরা ইমেইল মোবাইল ফোনে বিষয়ে দৈনিকশিক্ষার সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা বলেন তারা বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। কিছুক্ষণ পরে জানান যে, যারা রুটিন তৈরি করেছেন তারাই ভুলটি করেছেন এবং সংশোধনী দেওয়া হবে।
এরপর সোমবার দুপুরে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়
প্রাথমিক শিক্ষা সমাপনীর রুটিন অনুসারে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর ধর্ম নৈতিক শিক্ষা ২৭ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে
ইবতেদায়ি শিক্ষার রুটিন অনুসারে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২৩ নভেম্বর আরবি, ২৪ নভেম্বর কুরআন মাজিদ তাজবিদ এবং আকাইদ ফিকহ্ ২৭ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে
সকল পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে
এদিকে চলতি বছর প্রাথমিক ইবতেদায়ি উভয় পরীক্ষার্থী মিলিয়ে ৩৪ লাখ ৪৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারে। তন্মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় লাখ ২০ হাজার পরীক্ষার্থী

No comments:

Post a Comment