Friday, 22 July 2016

৫৫০ পদে জনবল নেবে বাংলাদেশ পাটকল করপোরেশন

ছয় পদে ৫৫০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাটকল করপোরেশন। আবেদন করা যাবে ১১ আগস্ট পর্যন্ত।

নোটিশ

বিজেএমসির চাকুরীর বিজ্ঞপ্তি ২০১৬

পদ: সময় রক্ষক
পদসংখ্যা: ১০০টি
যোগ্যতা: এইচএসসি
বেতনস্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা

পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৭০টি
যোগ্যতা: এইচএসসি।
বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

পদ: পরীক্ষক (মাননিয়ন্ত্রণ)
পদসংখ্যা: ৩৫টি
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি
বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

পদ: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪০টি
যোগ্যতা: এসএসসি
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা

পদ: অগ্নি নির্বাপক কর্মী (ফায়ারম্যান)
পদসংখ্যা: ৩০টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং অগ্নি নির্বাপক বিভাগে ৫ বছরের অভিজ্ঞতা
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা

পদ: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১৭৫টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং শিল্প প্রতিষ্ঠানে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা

আবেদনের শেষ তারিখ: ১১ আগস্ট

আবেদনের ঠিকানা: সচিব, বাংলাদেশ পাটকল করপোরেশন, আদমজী কোর্ট, এনেক্স-১ (৫ম তলা), ১১৫-১২০ মতিঝিল বা/এ, ঢাকা- ১০০০

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-

অফিসার ক্যাডেট পদে নৌবাহিনীতে নিয়োগ

অফিসার ক্যাডেট পদে নৌবাহিনীতে নিয়োগ

 



২০১৭ অফিসার ক্যাডেট ব্যাচের (চতুর্থ গ্রুপ) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার পদে নৌ কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। আবেদন করা যাবে ১০ আগস্ট ২০১৬ তারিখ পর্যন্ত।
আবেদনের যোগ্যতাপুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে বাংলাদেশি নাগরিক এবং অবিবাহিত হতে হবে। ১ জানুয়ারি ২০১৭ তারিখে বয়স সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে কমপক্ষে জিপিএ ৪.০০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের 'ও' লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে 'এ' গ্রেড, দুইটি 'বি' গ্রেড; 'এ' লেভেলে কমপক্ষে দুইটি বিষয়ে 'বি' গ্রেড পেতে হবে (উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানসহ)। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীরা নৌবাহিনীর উচ্চমান পরীক্ষা (এইচইটি) বা বাংলাদেশ সেনাবাহিনী বা বিমান বাহিনীর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। ব্যবসায় শিক্ষা শাখায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন সরবরাহ শাখায়। উচ্চ মাধ্যমিকে হিসাববিজ্ঞান ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে কমপক্ষে জিপিএ ৪.০০ থাকতে হবে। তবে ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীরাও আবেদন করতে পারবেন।
পুরুষ প্রার্থীদের উচ্চতা ১৬২.৫ সেমি. বা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৭৬ সেমি. বা ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৮১ সেমি. বা ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫৫ সেমি. বা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৭১ সেমি. বা ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৭৬ সেমি. বা ৩০ ইঞ্চি।

আবেদনের নিয়ম
 
দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে- অনলাইন এবং সরাসরি ফরম পূরণের মাধ্যমে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী ট্রাস্ট ব্যাংক মোবাইল মানির (টিবিএমএম) গ্রাহক হলে TrustMMBNRFOPINCandidates Mobile Number লিখে ১৬২০১ নম্বরে পাঠাতে হবে। এ ক্ষেত্রে টিবিএমএম অ্যাকাউন্টে থাকতে হবে কমপক্ষে ৭২০ টাকা। গ্রামীণফোনের গ্রাহকরা এসএমএস পাঠাতে হবে ০১১৯০০১৬২০১ নম্বরে। টাকা জমা দেয়ার প্রাপ্ত ট্রানজেকশন আইডি ব্যবহার করে www.joinnavy.mil.bd বা www.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করা যাবে। সঠিকভাবে আবেদন ফরম সাবমিট করার পর প্রাপ্ত কল আপ লেটারটি প্রিন্ট করে রাখতে হবে।
সরাসরি ফরম পূরণের জন্য যারা টিবিএমএম গ্রাহক নন তারা ট্রাস্ট ব্যাংকের মনোনীত পে পয়েন্ট বা যেকোনো শাখায় গিয়ে ‘বিএন রিক্রুটমেন্ট ফান্ড’ ট্রাস্ট ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল ব্রাঞ্চ, ঢাকার অনুকূলে ৭০০ টাকা জমা দেওয়ার পর ট্রানজেকশন আইডিসহ নোটিফিকেশন এসএমএস এবং মানি রিসিপ্ট পাবেন। ট্রানজেকশন আইডি ব্যবহার করে অনলাইনে ফরম পূরণ করতে চাইলে পেমেন্ট পেইজের নির্ধারিত স্থানে লিখতে হবে অথবা ম্যানুয়ালি ফরম পূরণের ক্ষেত্রে ব্যাংক ড্রাফটের ঘরে লিখতে হবে।
এছাড়াও যেকোন বাংলাদেশি ব্যাংক থেকে ''বিএন রিক্রুটমেন্ট ফান্ড'' ট্রাস্ট ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল ব্রাঞ্চ, ঢাকার অনুকূলে ৭০০ টাকার এমআইসিআর পেঅর্ডার বা ব্যাংক ড্রাফট বা মানিরিসিপ্ট সংগ্রহ করা যাবে। এটি দেখিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানা থেকে ফরম কমিশন ১(ক) ও ২ (ক) সংগ্রহ করা যাবে এবং পরে পূরণকৃত ফরমের সাথে এমআইসিআর পেঅর্ডার বা ব্যাংক ড্রাফট বা মানিরিসিপ্টটি জমা দিতে হবে। আবেদন ফরম জমা দেয়ার বিস্তারিত নিয়ম বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
মনোনয়ন পদ্ধতি
শুরুতে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাতকার নেয়া হবে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে পরীক্ষা হবে ২১ থেকে ২৪ আগস্ট ২০১৬ তারিখ পর্যন্ত। বাছাই শেষে উপযুক্ত প্রার্থীদের বুদ্ধিমত্তা এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা নেয়া হবে ২৬ আগস্ট। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাস, ঢাকায় আইএসএসবিতে পরীক্ষা ও সাক্ষাতকার নেয়া হবে। পরের ধাপে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষারপর উত্তীর্ণদের চূড়ান্ত মনোনয়ন পর্ষদের মাধ্যমে মনোনীত করা হবে। নির্বাচিতরা চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন।
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে:

 

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ৪০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Source: Prothom Alo
Published: 13 July 2016
job Circular, নিয়োগ বিজ্ঞপ্তি, bdjobs, 400 Vacancy – Podokkhep Manobik Unnayan Kendro Job Circular, thejobs24

আরো ২০ হাজার পুলিশ নিয়োগ

আরো ২০ হাজার পুলিশ নিয়োগ
লাইভ প্রতিবেদক : পুলিশ বহিনীতে আসছে বড় ধরনের পরিবর্তন। নিয়োগ দেয়া হচ্ছে আরো ২০ হাজার পুলিশ।  কূটনৈতিক এলাকা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিতে ও জঙ্গি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৫০ হাজার নতুন পুলিশ নিয়োগের প্রস্তাব ছিল, এর মধ্যে ২০ হাজার নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে গত বছর। আরও ২০ হাজার পুলিশ নিয়োগের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে এসেছে। খুব দ্রুত এর অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে।
বর্তমানে দেশের পুলিশ বাহিনীতে যে পরিমাণ জনবল রয়েছে সেটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট নয় বলে মনে করছে সংশ্লিষ্ট বিভাগ। পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, সারা দেশে পুলিশের সংখ্যা ১ লাখ ৭০ হাজারের কাছাকাছি। এর মধ্যে কমবেশি ৩০ হাজারের মতো কর্মরত থাকে রাজধানীতে। মানুষকে অধিক সেবা দিতে শুধু রাজধানীতেই এক লাখ পুলিশ দরকার বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানা গেছে, দেশে প্রতি ১ হাজার ৩০ জন মানুষের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন একজন পুলিশ সদস্য, যা পাশের দেশ ভারতে প্রতি ৭৩০ জন এবং জাপানে ২৫০ জনের নিরাপত্তায় রয়েছে একজন করে পুলিশ। এ পরিস্থিতিতে পুলিশের জনবল ঘাটতির বিষয়টি একাধিকবার সংস্থাটির সদর দপ্তর থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে অবহিত করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, গুলশানের সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান নিরাপত্তার জন্য ফোর্স চাইছে। এ অবস্থায় লোকবল সংকটের বিষয়টি তিনি তুলে ধরেন।
ঢাকা, ২২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন